আমার প্রিয়তমা স্ত্রী পলিন আকতার (সহকারী শিক্ষক) রামচন্দ্রপুর, সরকারি প্রাথমিক বিদ্যালয়),
জন্ম: ২১/০৬/১৯৯০
মৃত্যু: ৩১/০৮/২০২৫ বিকাল
একজন স্নেহময়ী মা, সহধর্মিণী ও দায়িত্বশীল শিক্ষিকা—তিনি ছিলেন আমাদের পরিবারের প্রাণ। ১২ বছরের একটি সন্তানকে পৃথিবীতে রেখে এবং গর্ভে থাকা আরেকটি সন্তানসহ তিনি চলে গেলেন, না ফেরার দেশে।
৩০ আগস্ট/২০২৫ ইং পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। চিকিৎসকগণও মা ও সন্তানের সুস্থতার নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু ৩১ আগস্ট বিকালের সেই মর্মান্তিক মুহূর্তে আমার প্রাণপ্রিয় সঙ্গিনী, আমার জীবনের আলো, আমার ময়নাপাখি—অকস্মাৎ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
তিনি শেষ সকালে নামাজ আদায় করেছিলেন, সুরা মুলক পাঠ করেছিলেন, পরিবারের জন্য রান্না করেছিলেন। অথচ বিকেলের কিছুক্ষণের মধ্যেই আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন।
আমার প্রিয়তমা স্ত্রী পলিন আকতার—
তুমি ছিলে আমার প্রাণের হাসি, আমাদের সন্তানের ভবিষ্যতের আশা।
আজ তুমি ও গর্ভস্থ সন্তান চলে গেলে অমোঘ নিয়তির টানে।
💔 দোয়া করি—আল্লাহ যেন তােমাকে ও গর্ভস্থ সন্তানকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
আমিন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭