সাংবাদিক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে গেছে। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে মো. হাবিবুর রহমান ভূঁইয়া উল্লেখ করেন, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন/ওয়ার্ডের জামগড়া এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ফোনটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিডিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির ব্র্যান্ড Redmi এবং মডেল Redmi Note 15 বলে উল্লেখ করা হয়েছে। ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। এর আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।
ঘটনার বিস্তারিত উল্লেখ করে সাংবাদিক মো. হাবিবুর রহমান ভূঁইয়া ভবিষ্যতের প্রয়োজনের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান। পরে আশুলিয়া থানায় জিডিটি গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭