গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংহশ্রী ইউনিয়নে আসন্ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন । বিশিষ্ট ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন ভূঁইয়া। ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সাখাওয়াত হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে সিংহশ্রী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক, ধর্মীয় ও নানা মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন ভূঁইয়া জানান, "সিংহশ্রী ইউনিয়নকে একটি মানবিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। মাদক, দুর্নীতি ও সামাজিক ব্যাধি থেকে মুক্ত করে তরুণদের সঠিক পথে পরিচালিত করা এবং অবহেলিত কাঁচা-পাকা রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি কাজ করে যেতে চাই।"
তিনি আরও বলেন, "ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল। কোনো ভোগান্তি ছাড়াই যেন মানুষ তাদের প্রাপ্য নাগরিক সেবা পান, তা নিশ্চিত করা হবে। এই উদ্দেশ্যে সিংহশ্রী ইউনিয়নের সকল স্তরের মুরুব্বি, ভাই ও বোনদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।"
সাখাওয়াত হোসেন ভূঁইয়ার প্রার্থিতার খবরে সিংহশ্রী ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ মনে করছেন, সাখাওয়াত হোসেন ভূঁইয়ার মতো সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব চেয়ারম্যান নির্বাচিত হলে সিংহশ্রী ইউনিয়নের সামগ্রিক উন্ন্য়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭