মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুরে সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সৌরভ সন্ধ্যার পর খেলতে বের হলে হঠাৎ বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরিবারের সদস্যরা দ্রæত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে পৌঁছানোর পর প্রাথমিক চিকিৎসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা সৌরভকে মৃত ঘোষণা করেন। নিহত সৌরভ দেবনাথ সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের পুত্র ও সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
সৌরভের পিতা সুভেন দেবনাথ অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে মাধবপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা কোনো চিকিৎসা না দিয়ে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে রেফার করেন। সেখানে মাত্র পাঁচ মিনিট চিকিৎসা দেওয়ার পরই আমার সৌরভ মারা যায়।” প্রতিবেশী সমিরন দেবনাথ জানান, “সাপে কামড়ের পর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা সঠিকভাবে শনাক্ত করতে না পেরে রেফার করে দেন। পরে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়ার পরই সে মারা যায়।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন আছে। তবে রোগীর অবস্থা অনুযায়ী তা দেওয়া হয়। ঘটনার বিস্তারিত আমি ইমারজেন্সি বিভাগ থেকে জেনে বলতে পারব।” এদিকে বর্ষা মৌসুমে এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহŸান জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭