বিশেষ প্রতিনিধি,জিএম স্বপন মাহমুদ
মাননীয় পুলিশ সুপার, ঢাকা জেলা জনাব মোঃ আনিসুজ্জামান পিপি এম সেবা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং জনাব, মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) দক্ষিণ ঢাকা, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল, ঢাকা মহোদয়ের তথ্যাবধায়নে ও মোহাম্মদ মনিরুল হক ডাবলু, অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ মডেল থানা,মোঃ ইলিয়াস হোসেন পুলিশ পরিদর্শক ( তদন্ত) , এস আই ( নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম, সঈীয় এ এস আই খায়রুল ও সঈীয় ফোর্স সহ কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গত ০৯/০৯/২০২৫ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নস্ত হিজলা সাকিনে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর আসামী ১।পলাশ গাজী (৩০) পিতা রহমান গাজী, মাতা- মুক্তা বেগম, সাং কাশেমাবাদ, ইউনিয়ন শাক্তা,২।সাব্বির, (২২) পিতা - মোঃ শাফি, মাতা - ডলি বেগম, সাং শহিদ নগর, বাঁশ পট্টি, ইউনিয়ন তারা নগর, উভয় থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকা দ্বয়কে গত ০৯/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২৩.৩০ ঘটিকায় ০১,( এক) টি বিদেশি রিভারবল সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং -১৯, তারিখ ১০/০৯/২০২৫ খ্রিঃ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের - 19 A রুজু করা হয়।
উদ্ধার - ০১।০১( এক) টি বিদেশি রিভারবল।
০২। ০১( এক) টি ব্যাটারি চালিত অটোরিক্সা।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭