টঙ্গী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গীর ৪৪নং ওয়ার্ড সালামের আটার কল এলাকায় ওয়ার্ড যুবদলের উদ্যােগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) বিকেলে স্থানীয় যুবদল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
৪৪নং ওয়ার্ড যুবদলের নেতা সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাওসার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহীন আহমেদ রিজভী।
অনুষ্ঠানে বিএনপি নেতা-কর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় বক্তারা শহীদ জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন ও দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করেন এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭