জিএম স্বপন মাহমুদঃরিপোর্টার কেরানীগঞ্জ
কেরানীগঞ্জ মডেল উপজেলা শাক্তা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত ছায়ানীড় কমিউনিটি সেন্টার ২০২৫ ইং।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী, সাবেক ডাকসুর ভিপি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমানের সুযোগ্য সন্তান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা দুই আসন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বিশেষ অতিথি ছিলেন ওয়ালী উল্লাহ সেলিম সিনিয়র যুগ্ম আহবায়ক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।এডভোকেট সাইফুল ইসলাম বাদল সদস্য ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ মহসিন কবির আহবায়ক কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দল। জহিরুল ইসলাম জুয়েল সদস্য সচিব কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দল। সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম শুভ,সদস্য সচিব শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম রাসেল সভাপতি শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, দীর্ঘ ১৬ বছর আপনারা আমাদেরকে এক মূহুর্তের জন্য ভুলে যাননি। হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলায় অভিযুক্ত করে এলাকা ছাড়া করেছে। হামলা মামলা করে বিএনপিকে কে দমিয়ে রাখা সম্ভব না। আপনারা অতীতে যেমন আমার বাবার পাশে ছিলেন। এখনো আমার পাশে থাকবেন।যদি আমরা সরকার গঠন করতে পাড়ি।
আপনাদেরকে সাথে নিয়েই হবে আমার প্রথম পথচলা। ব্যারিস্টার অমি বলেন তারুণ্যের প্রতীক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন, এবং প্রতিটা অপশক্তির সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার অমি হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন, এবং ধানের শীষে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান করেন।
সম্পাদক : শেখ মোঃ শাহিনুর রহমান উজ্জ্বল
যোগাযোগ: ০১৭১১৭৫২৭১৭০ / ১৭১১৩৬৩৭৯৭