1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধাকে নতুন ঘর করে দিলেন প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর লাউজানা গ্রামের (৭০) বছর বয়সী অসহায় বৃদ্ধা নাছিমা বেগম গত ৪ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে তার একমাত্র বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর থেকে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
বিধবা নাছিমা বেগমই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র সন্তান প্রতিবন্ধী হওয়ায় জীবনের কষ্ট আরও বেড়ে যায়। বিষয়টি মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জরুল ইসলাম লিটন,আমরা বিএনপি পরিবারের
অন্যতম উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফরিদপুরের বিশিষ্ট দানবীর প্রবাসী আলমগীর কবিরকে অবগত করলে,
মানবিক দায়িত্ববোধ থেকে তিনি নাছিমা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং এক সপ্তাহের মধ্যে ঘরটি তৈরি করে দেন।
আজ বৃহস্পতিবার ২ এপ্রিল সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে ফিতা কেটে নাছিমা বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ আলীম মানিক,মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, অর্থ সম্পাদক মোঃ আলি মুনসুর দাউদ, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, মধুখালী পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান,
স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব বিশ্বাস মিল্টন, শিপন মৃধা, তামিম খান,মোঃ ফারুক হোসেন,চরভদ্রাসন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব আদনান, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবিরের মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর