
এইচ এম শাহীন আলম,
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় মৎস্য ও পরিবহন ব্যবসায়ী জিলানী খানের উপর সন্ত্রাসী হামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে ২৩ মে বৃহস্পতিবার এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
এই কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এলাকাবাসির অভিযোগ সুত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ডের জিলানী খানের মৎস্য আরত থেকে মিছিলটি শুরু হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাতৃসেবা জেনারেল হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে আবার মৎস্য আরতের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারী কুমিল্লা জেলার ভয়ংকর অপরাধী ও কুক্ষাত প্রতারক মিয়া মোঃ মিঠু ও তার সহযোগীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
নির্ভর যোগ্য সুত্রে জানা গেছে, গত ১২ মে স্থানীয় মিয়া মোঃ মিঠু (৪২), পিতা: মৃত মিয়া মোঃ ছাওয়াল, সাং: মাধবপুর, থানা: ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা—জিলানী খানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
জিলানী খান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিঠু ও তার সহযোগীরা তার উপর হামলা চালায়। এ ঘটনায় জিলানী খান ১৩ মে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। তবে মূল আসামি জেলার অন্যতম ভয়ংকর অপরাধী একাধিক মামলার আসামি ও মাদক সম্রা ও কুক্ষাত প্রতারক ভুয়া ডিবি মিঠু ও তার আরও তিন সহযোগী এখনো পলাতক।
জিলানী খান জানান, মিঠু ও তার গং এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ স্থানিয়দের।
তিনি বলেন, আমার উপর হামলার পরেও তারা নির্ভয়ে এলাকায় ঘোরে। আমরা আতঙ্কে আছি এমনকি এই অপরাধীরা বিভিন্ন ভাবে আমাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে এমনকি প্রান নাশের ও হুমকি দিচ্ছে তিনি বলেন আমরা কেউই এখন নিরাপদ না।
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ মানুষগুলো মিঠুর অত্যাচারে দিশেহারা। ব্যবসায়ী সমাজও আতঙ্কে রয়েছে।”
এলাকাবাসী ও সচেতন মহল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত মিয়া মোঃ মিঠু ও তার গংদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
তথ্যসূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী এবং ভুক্তভোগী ব্যবসায়ী জিলানী খান।