
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।
আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বরখাস্তের খবর জানানো হয়। সেখানে বলা হয়, তাঁর বিরুদ্ধে আনা ‘পলায়ন’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশে তার চাকরি হয়েছিল মুক্তিযোদ্ধা কোটায়, তার বাবা মুক্তিযোদ্ধা ছিল না, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে পুলিশে ডিবি হারুনকে চাকরির সুযোগ করে দেয়।বর্তমান বিএনপি সরকার তাকে চাকরি চাকরি চ্যাূতি করে কর্মস্থলে অনুপস্থিতির কারণে। আহা কি মকারি জনগণের সাথে।