1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।

সাভারের আশুলিয়ার রশিদ মার্কেট এলাকায় একটি ফ্যাক্টরি (কারখানা) জোরপূর্বক দখলকে কেন্দ্র করে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক চৌকোস পত্রিকার স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন। কর্তব্যরত অবস্থায় একজন গণমাধ্যমকর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মী এবং সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদ মার্কেট এলাকায় একটি ফ্যাক্টরি দখলকে কেন্দ্র করে স্থানীয় কিছু সন্ত্রাসী ও দখলদার চক্র বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে দৈনিক চৌকোস পত্রিকার স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন সেখানে যান। তথ্য ও ছবি সংগ্রহের একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর ওপর চড়াও হয় এবং অতর্কিত ও নৃশংস হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

 

এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো গণমাধ্যমকর্মীকে হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকের কলম ও কণ্ঠরোধ করে সত্যকে কখনোই আড়াল করা যাবে না।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। একই সাথে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর