
একজন শিক্ষক যখন অবসরে যান বা বদলির কারণে প্রিয় প্রতিষ্ঠান ত্যাগ করেন, তখন তা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—তা হয়ে ওঠে আবেগঘন এক অধ্যায়ের ইতি। তেমনই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩৪নং খোশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে বিদায় জানানো হয় দীর্ঘদিনের দায়িত্ব পালনকারী শিক্ষকগণকে।
২ জুন, সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে একসাথে বিদায় জানানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষককে।
বিদায়ী শিক্ষকরা হলেন: দেবনাথ, সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত)
পার্বতী দেবনাথ, সহকারী শিক্ষক (বদলি)
আমেনা আক্তার, সহকারী শিক্ষক (বদলি)
উত্তরা সরকার, সহকারী শিক্ষক (বদলি)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান প্রধান শিক্ষক আফরোজা বেগম শাহীন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার হালিমা বেগম।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক, উপহার ও ফুল দিয়ে বিদায়ী শিক্ষকদের শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বক্তৃতার সময় অনেকেই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙ্গে পরেন,আবার অনেকের চোখের পানি উপস্থিত সবার চোখে জল এনে দেয়।
একসময় নীরবতায় মোড়া পুরো প্রাঙ্গণ কান্নার আবহে প্রকম্পিত হয়ে ওঠে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:নুর মোহাম্মদ এলএল.বি, এলএল.এম, এডভোকেট, জজ কোর্ট, কুমিল্লা
বাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
মোতাহার হোসেন সরকার, সহকারী অধ্যাপক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি
পার্থ সারথি সরকার, ব্যবসায়ী ও সমাজসেবক
সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়
মোঃ মমিন, ইংরেজি শিক্ষক, পাচ পুকুরিয়া উচ্চ বিদ্যালয়
মকবুল হোসেন (টিএনটি), মোহাম্মদ রোকন উদ্দিন, ব্যবসায়ী
আবুল কালাম ভূঁইয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি
ইমন সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ওমর ফারুক ভূঁইয়া।
অনুষ্ঠান শেষ হয় দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে। সভাপতির সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হলেও শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসার যে বন্ধন, তার রেশ রয়ে যায় সবার মনে।