1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

আইনি সহায়তার নাম বিশ্বাসের সুযোগ নিয়ে কুয়েতপ্রবাসীর সংসার ভাঙার অভিযোগ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

আইনি সহায়তার নাম বিশ্বাসের সুযোগ নিয়ে কুয়েতপ্রবাসীর সংসার ভাঙার অভিযোগ উঠেছে। নরসিংদীতে প্রবাসীর স্ত্রী, প্রায় ১ কোটি ১০ লাখ টাকা নগদ এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. নয়ন মোল্লার বিরুদ্ধে।

 

 

​রোববার (২৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী কুয়েতপ্রবাসী মো. লুৎফর রহমান। তিনি ইতিমধ্যে এ ঘটনায় ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

 

​ভুক্তভোগী লুৎফর রহমান সংবাদ সম্মেলনে জানান, দেশে ফিরে জজ কোর্টে একটি জমি সংক্রান্ত মামলা করতে গেলে এপিপি নয়ন মোল্লার সঙ্গে তার পরিচয় হয়। প্রবাসে ফিরে যেতে হবে জানিয়ে নয়ন তাকে পরামর্শ দেন মামলাটি যেন তার স্ত্রীর নামে করা হয়। সেই পরামর্শ অনুযায়ী স্ত্রীকে বাদী করে মামলা করা হলে নয়ন মোল্লা নিজে সেই মামলা পরিচালনার দায়িত্ব নেন।মামলা পরিচালনার সুবাদে ওই প্রবাসীর বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন নয়ন মোল্লা। একপর্যায়ে তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি বিভিন্ন অজুহাতে প্রবাস থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতে শুরু করেন। সর্বশেষ তার স্ত্রী হাফসা বেগম প্রবাস থেকে পাঠানো নগদ ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নয়ন মোল্লার হাত ধরে পালিয়ে যান।

 

 

গত ৩ আগস্ট প্রবাসে বসে বিষয়টি জানতে পেরে তিনি দেশে চলে আসেন। তাদের সংসারে ১১ বছরের একটি ছেলে ও ৮ মাসের একটি কোলের শিশু রয়েছে। প্রবাসের দীর্ঘদিনের ঘাম ঝরানো উপার্জন হারিয়ে এখন তিনি নিঃস্ব।এই বিষয়ে অভিযুক্ত অ্যাডভোকেট মো. নয়ন মোল্লার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া জানান, অভিযুক্ত নয়ন মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, বার থেকে সদস্যপদ বাতিল হলে তার এপিপি পদও বাতিল বলে গণ্য হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর