1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম.ভিক্ষা করে খেতে হতো।

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ বলেন, ‘চলচ্চিত্রে কজন মানুষ আছে যে নিশ্চিত করে বলবে তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই, যদি মিথ্যা না বলি তাহলে নেই। মিথ্যা কথা নয়, সবাই বলছে শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে।’

আহমেদ শরীফ বলেন, ‘আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে লোকেদের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।’

দেশে টিকে থাকার সংগ্রামের কারণে অনেক শিল্পীই বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।‘আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছে। শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছে। কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক।’

শিল্পীদের জন্য নিশ্চিত জীবনব্যবস্থা প্রয়োজন বলে মত দিয়েছেন এই খলঅভিনেতা। তিনি বলেন, ‘আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব- শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা নিশ্চিত ব্যবস্থা যেন পায় আমি সরকারের কাছে চাইব।’

আহমেদ শরীফকে সবশেষে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়। হিমেল আশরাফ পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাকিব খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর