1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আবারো প্রকাশ্য দিবালোকে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা তদন্তে পুলিশ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার

ফরিদপুর রেলস্টেশনের সামনে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার মুন্সী (৫০) ও তার ছেলে শাকিল মুন্সীর (২৫) ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

 

অভিযোগকারী মৌসুমী আক্তারের বরাতে জানা যায়, সেদিন আদালতে মামলার হাজিরা শেষে দেলোয়ার মুন্সী ও তার ছেলে বাড়ি ফিরছিলেন। রেলস্টেশনের সামনে পৌঁছালে বিবাদী পক্ষের শাহনাজ বেগম, সাইফুল ইসলাম তাঞ্জু, ডালিয়া আক্তারসহ অজ্ঞাতনামা ৪–৫ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর ও কোপাতে কোপাতে গুরুতর জখম করে।

 

এ সময় দেলোয়ার মুন্সীর সঙ্গে থাকা টাকা-পয়সা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

ঘটনার পর দেলোয়ার মুন্সীর পক্ষ থেকে ফরিদপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে থানার এসআই সিরাজ ঘটনাটি তদন্তের দায়িত্ব পান। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে এসআই সিরাজ বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্য বলে পাওয়া গেছে। তবে আরও বিস্তারিত তদন্ত চলছে।”

 

বাদীর দাবি, দ্রুত এই ঘটনার নিয়মিত মামলা নেওয়া হোক এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

স্থানীয়দের মাঝে এ ঘটনার পর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর