
হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশের অভিভাবক আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৯/১১/২৫ইং রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকা হইতে আসামী ১। মোঃ নাসির (২৬), পিতা-নুরু মিয়া, সাং-সোয়াদী, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-জামগড়া (হিউন গার্মেন্টস এর সামনে), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান, ডিবির অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।