
মোঃ আসাদুজ্জামান আসাদ নিজস্ব প্রতিনিধি।
সংসদীয় আসন ঢাকা–১৯
সাভার–আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর প্রথম নির্বাচনি জনসভাকে ঘিরে আশুলিয়ার পাথালিয়ার নয়াটরহাট এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রোববার পাথালিয়া গণবিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় দশ সহস্রাধিক নেতা–কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠ জনস্রোতে ভরে ওঠে।
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান সাজু,আব্দুর রশিদ তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি, এম রহমান শুভ তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আঃ আহাদ মাদবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বড় মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন।
সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থী ড. সালাউদ্দিন বাবুকে বিজয়ী করা সময়ের দাবি।
জনসভায় আলহাজ্ব মোঃ শাহজাহান সাজু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাথালিয়া ইউনিয়নে এটি ছিল ড. সালাউদ্দিন বাবুর প্রথম আনুষ্ঠানিক জনসভা। নেতাকর্মীদের মতে, এ বিশাল জনসমাগম নির্বাচনি মাঠে নতুন উত্তেজনা ও উদ্দীপনা সঞ্চার করেছে।