
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাজউক
নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালক জোন-১, জোনাল অফিস উত্তরা ঢাকা এর বিশেষ সতর্কবার্তা-সবাই সরকারি আইন মেনে ভবন, বাড়ি ঘর নির্মাণ করার আহ্বান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ইং) দুপুরে ঢাকার আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়, স্থানীয় বাসিন্দাদেরকে সতর্কবার্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা ইসলাম বলেন, ভবন, বাড়ি ঘর নির্মাণ কাজে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি, সবাই সরকারি নিয়ম মেনে ভবন, বাড়ি ঘর নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি সাবধান করে যাচ্ছি যে, সরকারি আইন যারা না মেনে ভবন, বাড়ি ঘর নির্মাণ করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় নিরাপত্তায় ছিলেন ঢাকা জেলা পুলিশের এসআই হেলাল উদ্দিন (পিপিএম) সহ সঙ্গীয় ফোর্স ও আনসার বাহিনীসহ বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী।