1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি সৌরভ সাধারণ সম্পাদক সাকিব

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

ইমরান খাঁন:বিশেষ প্রতিনিধি,,,,

আশুলিয়ায় তরুণ মেধাবী গণমাধ্যম কর্মীরা সম্মেলিত হয়ে নবগঠিত সংগঠন রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির ঘোষণা দিয়েছেন।

একটি রেস্টুরেন্টে ক্যমত ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এতে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া আঞ্চলিক প্রতিনিধি এইচ এম সৌরভকে সভাপতি এবং বিডি আর্কাইভ অনলাইন নিউজ পোর্টালের সাভার প্রতিনিধি সাকিব আসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে আরও নির্বাচিত হন সহ-সভাপতি ইউসুফ আলী খান ও মোজ্জামেল রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নিলয়, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক শরীফুজ্জামান ফাহিম এবং প্রচার সম্পাদক কাজী শহিদুল তন্ময়।

এছাড়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ হাওলাদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসাইন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন শেখ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নেছার উদ্দিন খান, সুজন মিয়া ও ইমরান খাঁন ।

নবনির্বাচিত কমিটির সদস্যরা জানান, আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি হবে একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তরুণ সাংবাদিকরা নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে পারবে এবং স্থানীয় সংবাদ পরিবেশনে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারবে। সংগঠনটি একদিকে যেমন পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে ভূমিকা রাখবে, অন্যদিকে তেমনি সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্যকে সুদৃঢ় করবে।

তরুণ সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই কমিটি শুধু কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সাংবাদিক পেশাকে সম্মানজনক ও দায়িত্বশীল করে তুলতেও সক্রিয় থাকবে। তারা বলেন, স্থানীয় সাংবাদিকতা অনেক সময় প্রান্তিক পর্যায়ে অবহেলিত থাকে—এই সংগঠন সেই চিত্র পাল্টাবে।

উদ্যোগটির মাধ্যমে সাভার-আশুলিয়া অঞ্চলের গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বীকৃতি ও মর্যাদা বাড়বে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর