1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বন্ধ ঘোষণা ১৫ টি কারখানার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ইমরান খাঁন :আশুলিয়া প্রতিনিধি 

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই কারখানা সহ আশপাশে থাকা অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ছেড়ে দেন পোশাক শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর পরপরই বিক্ষোভকারী শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানার শ্রমিকদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা জনিত কারণে অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের আগে ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চার দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও চার দিন সাধারণ ছুটির নোটিশ গেটে টানিয়ে দেয়। সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন। পরে তারা বকেয়া বেতনের দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর অবরোধ করে রাখেন। এখনো বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান করছেন।

নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বাড়ানো হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সব বিভাগ ও শাখা যথারীতি খোলা থাকবে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, কারখানাটি প্রতি মাসের ৭ তারিখে বেতন পরিশোধ করে। কিন্তু গত মাসের বেতন পরিশোধ না করে চার দিনের ছুটির ঘোষণা করে। আজ বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় এসে দেখে আরও চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরে কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। বিকালে কারখানার সমস্যা সমাধানের জন্য মালিকপক্ষ ও শ্রমিকদের প্রতিনিধি দলের বৈঠক হবে। এরপর সিদ্ধান্ত হবে। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর