
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন গোরাট এলাকার মন্ডল বাড়ীর কৃতি সন্তান এবং এনসিপি (আশুলিয়া থানা) আহ্বায়ক হাজী মোঃ মঞ্জুরুল ইসলাম মন্ডলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির মাধ্যমে কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শুধু তাকেই নয়, সাভার-আশুলিয়া অঞ্চলের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকেও এভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রমিকেরা জানান, মোঃ মঞ্জুরুল ইসলাম মন্ডল একজন জনবান্ধব ও উদার মনের মানুষ। সাধারণ মানুষ কিংবা শ্রমজীবী মেহনতি জনতা যেকোনো প্রয়োজনে তার কাছে গেলে কখনোই খালি হাতে ফিরে আসে না। আপদ-বিপদে তার দরজা সর্বসাধারণের জন্য সব সময় উন্মুক্ত থাকে।
এলাকাবাসীর মতে, আশুলিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তরুণ এই নেতা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই সামাজিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী চক্র ফেক ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও মনগড়া অপপ্রচার ছড়িয়ে তার সম্মানহানির চেষ্টা করছে।স্থানীয়দের ভাষায়, কোনো সৎ ও কর্মঠ মানুষের বিরুদ্ধে ফেক আইডি দিয়ে অপপ্রচার চালিয়ে তার জনকল্যাণমূলক কাজ স্তব্ধ করা যাবে না। তিনি দেশ জাতি ও স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন।
এই ধরনের জঘন্য অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন, যেন ফেক আইডি ব্যবহারকারী সাইবার অপরাধী ও পেছনে থাকা কুচক্রী মহলকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।