1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

আশুলিয়ার জামগড়ায় পোশাক শ্রমিক স্ত্রীকে হত্যার অভিযোগ- ঘাতক স্বামী পলাতক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

ইমরান খাঁন ঢাকা জেলা :
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় বিথি আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মজনুর (৩০) এর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

 

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার রূপায়ণ আবাসন-১ নং গেটের পাশে মো. শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই বাড়ির ম্যানেজার বাদশার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের জননী ছিলেন।নিহতের বাবা মো. বাদশা অভিযোগ করে বলেন, তার মেয়ে বিথিকে স্বামী মজনু গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে। পরে বিথির মরদেহ ঘরের খাটের ওপর বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

 

 

নিহতের পরিবারের দাবি, মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে বিথি ও মজনুর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে বুধবার দিবাগত রাতে কোনো এক সময় মজনু বিথিকে হত্যা করে পালিয়ে যেতে পারেন বলে পরিবারের ধারণা। এদিকে নিহতের শিশু কন্যাও তার মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর