1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ার জামগড়ায় হেয়ন গার্মেন্টস সড়কে জনগণের ভোগান্তি সৃষ্টি!

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া বাগবাড়ি রাস্তায় ১২ মাস থাকে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে হেয়ন গার্মেন্টস সড়কের তিন মাথা রাস্তায় শক্রতা করে রাতের আঁধারে মাটি ফেলে পোশাক শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তির সৃষ্টি।

রবিবার ( ৩০ নভেম্বর ২০২৫ইং) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার আশুলিয়ার জামগড়ার বেশি রাস্তার বেহাল অবস্থা, আর জামগড়া বাগবাড়ি রাস্তায় হাঁটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে শক্রতা করে রাতের আঁধারে রাস্তায় মাটি ফেলে জনগণের ভোগান্তি সৃষ্টি করেছে, এরা মানুষের মতো কাজ করেনি বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

 

এ ব্যাপারে নিন্দা জানান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন ও ইঞ্জিনিয়ার লাশন মোঃ মোর্শেদ আলম ভুঁইয়া, আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া। তারা জানান একদিকে জামগড়ার বেশিরভাগ রাস্তার বেহাল অবস্থা আর জামগড়া-বাগবাড়ি সড়কে প্রায় ১২ মাস জলাবদ্ধতা থাকে, এর মধ্যে একটি চক্র রাতের অন্ধকারে কোনো একসময় মাটি ফেলে জনগণের চলাচলের রাস্তা আরও খারাপ করেছে, এতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

 

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এখন কোথাও বৃষ্টি নেই তবে কেন এই অবস্থা? পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে এখন। দীর্ঘদিন ধরে রাস্তগুলো সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় জনগণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয় প্রশাসনের প্রতি, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনগণ রাস্তায় নেমে আন্দোলন করবে বলে তারা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর