1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ার জামগড়া মোল্লা বাজারে প্রকাশ্য সন্ত্রাসী কর্মকান্ড, ফাঁকা গুলি, ভাঙচুরে আতঙ্কিত জনজীবন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫২৫ বার পঠিত

 

ঢাকা জেলা প্রতিনিধি : ইমরান খান
আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন ন্যাশনাল স্কুলের সামনে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার দুপুর আনুমানিক দুইটার দিকে একদল সন্ত্রাসী এলাকায় ঢুকে বাড়িঘর ভাঙচুর করে এবং আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। রাত নামলেই আতঙ্ক আরও বাড়ছে। নির্ঘুম রাত কাটাচ্ছেন ওই এলাকার নারী, শিশু ও বয়স্করা।

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একই স্থানে একাধিকবার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। প্রতিবারই আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও আবারও ফিরে আসে একই দৃশ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেও একাধিকবার অভিযান চালিয়েছে। অপরাধীরাও বারবার সনাক্ত হয়েছে। কিন্তু অভিযানের পর সন্ত্রাসীরা তথাকথিত “আইনের শার্ট পুকুর পেরিয়ে” আবারও এলাকায় ফিরে এসে একই কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে – অভিযান হচ্ছে, কিন্তু স্থায়ী সমাধান কোথায়?

 

 

সচেতন সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রকাশ্য দিবালোকে গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনি সংকেত। অপরাধীরা যখন বারবার একই এলাকায় ফিরে আসে, তখন এটি শুধু নিরাপত্তা ব্যর্থতা নয়, বরং সাধারণ মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি।

 

 

এলাকাবাসীর দাবি, দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। আতঙ্কের এই পরিবেশে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, এই প্রকাশ্য সন্ত্রাস ও দীর্ঘদিনের আতঙ্কের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা দৃঢ় অবস্থান নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর