1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্যের প্রতিষ্ঠাতা কমিটি ঘোষণা: সভাপতি রাজু,সম্পাদক শম্ভু

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংবাদকর্মী সংগঠন “আশুলিয়া মডেল প্রেসক্লাব”। “সত্য, নিরপেক্ষ, দায়িত্বশীল” স্লোগানকে সামনে রেখে আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল ৫টায় আশুলিয়ায় নবগঠিত এই ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শম্ভু চন্দ্র সরকার। অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও যারা রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি: মোজাম্মেল হোসেন (রাতুল)সহ-সভাপতি: বাবুল শেখ ও মোঃ ওবায়দুর রহমান কালাম,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: মাহবুব আলম মানিক,যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আকরাম হোসেন ও মোঃ সাদেক হোসেন’সাংগঠনিক সম্পাদক: মোঃ সেলিম হোসেন (রেজা)’সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আশরাফ আলী’অর্থ সম্পাদক: এবিএম জাহাঙ্গীর আলম স্বপন’দপ্তর সম্পাদক: মোঃ শিহাব উদ্দিন শেখ প্রচার সম্পাদক: খোকন হাওলাদার’তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল রিফাত মহিলা বিষয়ক সম্পাদক: প্রিয়ংকা বেপারী ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম তারেক,আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মোঃ শাহাদাত হোসেন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ হাবিবুর রহমান ভূইয়া কার্যনির্বাহী সদস্য: মোঃ রফিক মিন্টু,রুবেল মাহমুদ এবং মোঃ ফাহিম চৌধুরী। কমিটি ঘোষণার পর সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জানান,আশুলিয়াসহ সাভার অঞ্চলের কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের নানা সমস্যা ও সম্ভাবনাকে গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে আশুলিয়া মডেল প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে, সাধারণ মানুষের আস্থা অর্জন ও সত্য প্রকাশই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।প্রতিবেদনে জানানো হয়,বাইপাইলের আওলিয়া এলাকার বসুন্ধরার (ব্লক-এ,রোড-০৬, লেন-০৪, হোল্ডিং নং-৯৪) একটি ভবনে প্রেসক্লাবের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এছাড়া বাইপাইল ডংলিয়ন গার্মেন্টস সংলগ্ন এলাকার গুরুদয়াল সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনটির সাংগঠনিক কার্যালয় পরিচালনা করা হবে। নতুন এই কমিটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর