1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখতে হলো দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল জনতা স্কুলের সামনের সড়কে।

 

 

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ডিউটিতে থাকা কিশোরগঞ্জ মডেল থানার কিলো গাড়ির চালক পুলিশ কনস্টেবল সামসুর রহমান ওয়্যারলেসে গাইটাল এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পান। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, সড়কে পড়ে থাকা নিহত শিশুটি তার নিজের ছেলে তুহিন।

 

 

নিহত তুহিন গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছুটির দিনে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এ সময় গাইটাল হয়ে মাহিন্দনগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।

 

 

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়াও ঘটনাস্থলে যানতিনি বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই কিলো গাড়িকে ঘটনাস্থলে যেতে বলি। কনস্টেবল সামসুর রহমান তখন গাড়িতে ডিউটিতে ছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি নিহত শিশুটি তারই ছেলে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরাও গভীরভাবে শোকাহত।’পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে আটক এবং ঘটনার আইনগত ব্যবস্থা নিতে অভিযান চলছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর