1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

উদ্যোক্তা উন্নয়ন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ ২০২৫—সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: এইচ. এম. শাহীন

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে “উদ্যোক্তা উন্নয়ন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ ২০২৫” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থ্রি স্টার রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ১৯নং দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইউনিট ম্যানেজার মোঃ কামাল উদ্দিন খন্দকার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউনিট ম্যানেজার প্রভাষক মোঃ আজিজুর রহমান রনি।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ পিএলসির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুক, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ ওমর ফারুক।

 

সভায় বক্তারা উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা, বাজার ব্যবস্থার উদীয়মান চ্যালেঞ্জ, আর্থিক সুরক্ষা, বীমার প্রয়োজনীয়তা এবং উদ্যোক্তা বিকাশে বীমা খাতের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নে দক্ষ উদ্যোক্তা তৈরি জরুরি, আর সেই পথে বীমা খাত গুরুত্বপূর্ণ শক্তিশালী সহযোগী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও দায়িত্বে ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ম্যানেজার মোঃ ওমর ফারুক ও মুরাদনগর টিম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর