
লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক ও লোমহর্ষক হ/ত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের মা ও তিন বোনকে কুপিয়ে নৃ/শংসভাবে হ/ত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মর্মান্তিক এই ঘটনায় নিহতরা হলেন— মা শাহিনুর বেগম (৩৮), তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯). ঘটনার সময় দূরবর্তী কর্মস্থলে থাকায় অলৌকিকভাবে বেঁচে যান পরিবারের একমাত্র ছেলে সিফাত হোসেন (১৮). এই বর্বরোচিত হ/ত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘাতক যুবক রতন মজুমদারকে (২৮) ধরে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নি/হত হয়.।
রায়পুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সিফাতের বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা/রা যাওয়ার পর থেকে মা শাহিনুর বেগম সন্তানদের নিয়ে চরম কষ্টে সংসার চালাচ্ছিলেন। বড় মেয়ে সায়মা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির চেষ্টা করছিলেন. একমাত্র ছেলে সিফাত পড়াশোনার পাশাপাশি রায়পুর বণিক সমিতির সভাপতির দোকানে চাকরি করে সংসারে হাল ধরেছিলেন. একসঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে সিফাত এখন সম্পূর্ণ বাকরুদ্ধ ও একা হয়ে পড়েছেন. রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, নি/হতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তাদের গ্রামের বাড়ি কুমিল্লায় খবর পাঠানো হয়েছে.