1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

এফডিসিতে রামদা হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন যুবক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শনিবার (৩১ মে) হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। সেদিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন।

তবে সবাই যে ঘটনায় আশ্চর্য হয়েছেন, সেটি হলো, ওই যুবক নাকি এফডিসিতে রামদা হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন।

কারণ হিসেবে বলেছেন, শাকিবের কাছে তিনি টাকা পান। জামালপুরে ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিলেন। তবে কী কাজ, কেন টাকা পান এ বিষয়ে যুবক সদুত্তর দিতে পারেননি।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সেসময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হৈচৈ শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। সে শাকিব খানকে খুঁজতে এফডিসি এসেছে। সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই।’

গাজী মাহবুব আরও বলেন, ‘আমরা তাকে জিজ্ঞেস করি কিসের টাকা, সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই। শাকিব খান আর একজন কালো মতো মতো লোককে খুঁজছিল। তবে সেই লোকটা কে নাম বলতে পারছিল না। আমরা বললাম, শাকিব খান এখানে থাকে না, সে বললো এটা এফডিসি শাকিব খান এখানেই থাকে। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়।’

এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করেছে। এ মামলায় রোববার (১ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আসলে তার কথাবার্তা অসংলগ্ন। কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর