
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ জিএম স্বপন মাহমুদ
কেরানীগঞ্জ মডেল উপজেলা হযরত পুর ইউনিয়নে অবস্থিত কালিম উল্লাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি এবং নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান, উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম জুয়েল, সদস্য সচিব কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, (ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর ৩৯ তম প্রবিধান অনুসারে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলা কালিম উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য নিম্ন বর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ ( ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়ন সহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি সাইফুল ইসলাম বাদল। সাধারণ শিক্ষক সদস্য, মোঃ হাসেন আলী। অভিভাবক সদস্য, মোঃ আনিসুর রহমান।এবং মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে উপদেষ্টা করে আংশিক কমিটি গঠন করা হয়।
( ক) মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০০৯ এর প্রবিধান ৩৮ অনুসারে কমিটি যেকোনো সময় বাতিল করা যাবে।
( খ) বর্তমান এডহক কমিটির সময় সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকারের ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
( গ) আগামী পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক হতে হবে,প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন, সামর্থ্য অনুযায়ী আপনারা সকলেই ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে নজর রাখবেন, এবং কোন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হলে যোগাযোগ করবেন,আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ, আজ বিশ্বে অশান্তি, অস্থিরতায় মানুষ দিশেহারা, তাই প্রতিটি ঘরে ঘরে হাফেজ, মাওলানা, শিক্ষক আবশ্যক। জনাব আমান উল্লাহ আমান বলেন, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, গনতান্ত্রিক পদ্ধতিতে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে, আপনাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে কিভাবে শিক্ষার মান উন্নত করা যায় তা করব,সব শেষে এই নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চান,এবং ধানের শীষে একটি করে ভোট দেওয়ার জন্য আহবান করেন।
সভাপতির বক্তব্যে, জনাব এডভোকেট সাইফুল ইসলাম বাদল বলেন, এই প্রতিষ্ঠানটি যার নামে কালিম উল্লাহ তিনি আমার দাদা, এবং এটি যিনি প্রতিষ্ঠা করেছেন মোঃ আজিজ উল্লাহ তারা দুজনেই পরোপকারী এবং আল্লাহর অলী ছিলেন। জনাব বাদল অভিভাবক, কমিটি, শিক্ষকমন্ডলী সবার সহযোগিতা কামনা করেন, এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির জন্য দোয়া ও সমর্থন চান, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।