1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কালিয়াকৈরে এডিশনাল ডিআইজির বাবার বাড়িতে দুধর্ষ ডাকাতি ৭ভড়ি স্বর্নসহ প্রায় তের লক্ষাধিক টাকার মালামাল লুট

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ

গাজীপুরের কালিয়াকৈরের ঠেঙ্গার বান্দ গ্রামে এডিশনাল ডিআইজি

আবিদা সুলতানার বাবা নাজমুল আলমের বাড়িতে শুক্রবার রাত তিটার দিকে

দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল সাত ভড়ি স্বর্ণ,

তিনটি মোবাইল সেট, ও নগদ সাড়ে তিন লক্ষাধিক টাকাসহ প্রায় তের

লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক নাজমুল আলম জানায় শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়

৬জনের একটি ডাকাত দল তার বাসার ড্রয়িংরুমের গ্রীল কেটে বাসার

ভিতরে প্রবেশ করে প্রথমে দোতলায় গিয়ে চারটি রুমে থাকা আলমিরা,

ওয়ারড্রপের তালা ভেঙ্গে প্রায় সাত ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে

আলমিরা ওয়ারড্রপে থাকা শাড়ী কাপড় তছনচ করে ফেলে রেখে রাত তিনটা

১০মিনিটে ডাকাল দল বাসার নীচতলায় তার থাকার রুমে প্রবেশ করে। ওই

রুমে তারা স্বামী স্ত্রী ঘুমিয়ে ছিল। দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি

করে নাজমুল আলম সাহেবের হাত তার স্ত্রীর কাপড় দিয়ে বেধে তার স্ত্রীর

(এডিশনাল ডিআইজির মাতা) গলায় থাকা একটি স্বর্ণের চেইন অপর

আরো একটিসহ মোট দুটি স্বর্নের চেইন , তিনটি মোবাইল সেট,

নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুট করে নিয়ে রাত তিনটা ৩৫মিনিটের

দিকে পালিয়ে যায়।

ডাকাতদল চলে যাওয়ার পর এডিশনাল ডিআইজি’র মাতা তার বাবার হাতের

বাধন খোলে দিলে তারা দুজনেই বাসা থেকে বেড়িয়ে পাশের বাড়ির

লোকজনদের ডাকাডাকি করলে তার এগিয়ে আসলেও ততক্ষনে ডাকাতদল

পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানালে ঘটনা

ঘাটার প্রায় ২০মিনিটের মধ্যে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনা স্থল

পরিদর্শন করেন এবং প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করেন।

এব্যাপারে এডিশনাল ডিআইজি আবিদা সুলতানা জানায় বাড়িতে বাবা-

মা ছাড়া কেউ থাকেনা বাড়ি খালি পেয়ে ডাকাতদল পরিকল্পিত ভাবেই

ডাকাতি করেছে। এবিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এব্যাপারে কালিয়াকৈর থানা কতর্ৃপক্ষ জানায় ডাকাতির ঘটনা ঘটেছে

এমন সংবাদ পাওয়ার পনর-বিশ মিনিটের মধ্যেই আমরা ঘটনা স্থলে এসে

পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন

রয়েছে। তবে আশা করছি যারাই এঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা

গ্রেফতার করে আদালতের বিচারের মাধ্যমে ডাকাতির সাথে জড়িতদের

শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবো।

এব্যাপারে এলাকাবাসী জানায় একজন এডিশনাল ডিআইজর বাসায়

ডাকাতি হলো এটা দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ছাড়া আর কিছু নয়।

পুলিশের আরো শক্ত অবস্থনে যেতে হবে। এসব অপরাধিদের শাস্তির আওতায় নাআনা হলে দেশের শান্তি শৃঙ্খলা আরও অবনতি হবে। এখনই সরকারের পক্ষ থেকে

অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে মনে করছেন সচেতনমহল।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর