1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কালিয়াকৈরে বিএনপির নতুন কমিটি নিয়ে উত্তেজনা থমথমে পরিস্থিতি এলাকায়

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৪১ বার পঠিত
  1. কালিয়াকৈর গাজীপুর

বিএনপির কালিয়াকৈর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে এলাকাজুড়ে বিরাজ করছে উত্তেজনা। নতুন কমিটিতে পদবঞ্চিত কিছু নেতাকর্মীর অসন্তোষ সকাল থেকেই বিক্ষোভের রূপ নেয়। ফলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় সৃষ্টি হয় চরম অস্থিরতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করলে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। একটি সূত্র জানায়, বিস্ফোরণের মতো শব্দও শোনা গেছে, তবে তা কতটুকু প্রকৃত ঘটনা ছিল তা নিশ্চিত করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,

“পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সক্রিয় রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”পদবঞ্চিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,”আমরা দলের জন্য দীর্ঘদিন কাজ করেছি। হঠাৎ করে ত্যাগের মূল্যায়ন না করে যাদের রাখা হয়েছে, তাতে অনেকেই কষ্ট পেয়েছেন। তবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান জানাচ্ছি।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নতুন সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ রয়েছে।

কালিয়াকৈরে বিএনপি কমিটি নিয়ে অসন্তোষ।

প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। থামুক সংঘর্ষ, ফিরুক শান্তি, বাংলাদেশ এর সাধারণ মানুষের চাওয়া নিরাপদ বাংলাদেশ চাই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর