1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কালিয়াকৈরে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুর এলাকায় গতকাল শনিবার সকালে পৌর সভার ২নং ওয়ার্ডে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সামসুল আলম সরকারের সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর-১, আসনের বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশি সাবেক মেয়র মজিবুর রহমান।

 


মতবিনিময় সভায় তিনি বলেন, সকল স্তরের নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। কোন ভেদাভেদ করা যাবে না। কোন গ্রুপিং করা যাবে না। সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে। আগামী দিনে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এবং গাজীপুর-১, আসন ধানের শীষকে বিজয় করে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলী, গাজীপুর জেলা জাসাসের আহবায়ক ফকির এরশাদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকসহ, ছাত্রদল, যুবদল ও বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সংগঠন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর