1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কালিয়াকৈরে ভূমি মেলার উদ্বোধন 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন। উপজেলার ভূমি অফিসের আয়োজনে রবিবার সকালে এ ভূমি মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেয়ে ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। পরে উপজেলা ভূমি অফিসের কাননগো আব্দুল আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, ভূমি মালিক ও সেরা করদাতা হাজী নুরুল ইসলাম রতন, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফসার খাঁন বিপুলসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ভূমি মালিক, সাংবাদিক বৃন্দ। সভায় ভূমিকর সহজ ভাবে প্রদান, নিয়মিত কর প্রদানে সুবিধাসহ ভূমি বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর