1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ

শীতল ঘন কুয়াশার মাঝে জনজীবন বিপর্যস্ত। অসহায় দুস্থ্য মানুষগুলি শীত নিবারণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে আজ রবিবার(০৪ জানুয়ারি )গাজীপুরের কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা।উপজেলার বিভিন্ন এলাকার বিশটি মাদ্রাসার সহস্রাধিক ছাত্রদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতি ফখরুল হোসাইন বলেন বিতরণকৃত কম্বল যাতে যারা প্রকৃত ভাবে প্রাপ্য তারা যেন পায়। সঠিকভাবে যেন বন্টন করা হয়। আমরা আশা করব এটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর