1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কালিয়াকৈরে স্বপ্নময় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ

গাজীপুরের কালিয়াকৈরের বহেড়াতলী সরকারি প্রাথমিক ও বহেরাতলী উচ্চ বিদ্যালয়ের যৌথ মাঠে স্বপ্নশিশু-কিশোর পরিষদ এর উদ্যোগে শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকেলে পদ্মা দল বনাম মেঘনা দলের

মধ্যে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেড়াতলী উচ্চ বিদ্যালয়ের মাস্টার প্রধান শিক্ষক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউনুছ আলী। তিনি তার বক্তব্যে বলেন মোবাইল ফোনের যুগে তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে এ লক্ষ্যে সকলকে এগিয়ে আসার

আহবান জানান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষক মুহাম্মদ আব্দুল আউয়াল খেলা উদ্বোধন করেন।স্বপ্নময় শিশু-কিশোর পরিষদের সভাপতি মোঃ সোলায়মান

সিকদারের সভাপতিত্বে ও স্বপ্নময় শিশু-কিশোর পরিষদের সিনিয়র সহসভাপতি মোঃ এমারত হোসেনের সঞ্চালনায় খেলায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মোঃ শফিকুল ইসলাম, এবং স্বপ্নময় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক

আষাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মেহেদী হাসান পাপ্পুসহ অন্যান্যরা। খেলায় প্রতিযোগীতা করেন সর্বোচ্চ ৯ বছরের শিশু-কিশোর।

খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি তামার তৈরি বড় টফি ও রানার আপ দলকে একটি সিলভার টফি প্রদান করা হয়। এছাড়াও খেলায় ম্যান-অবদা ম্যাচ হয় ৯ বছর বয়সী তরুণ খেলোয়াড় মোঃ সিয়াম । খেলাটি উপভোগ করার জন্য কালিয়াকৈরের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে প্রায় দুইসহস্রাধিক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। এলাকাবাসী প্রতিবছরই শিশু কিশোরদের নিয়ে এই মাঠে এরকম একটি খেলা অনুষ্ঠানের ইচ্ছা প্রকাশ করে ।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা খেলাটি মোবাইলে

দেখতে পেয়ে সংগঠনকে দুটি বল ও দুই দলের সবাইকে জার্সিদেওয়ার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন। এতে খেলোয়ার সংগঠনের সদস্য এবং

উপস্থিত সাবাই আনন্দ প্রকাশ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর