1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

হুমায়ুন কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নবাব ইউনিয়নের কুমুরিয়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে হেলালউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

 

আজ দুপুরে এ ঘটনা ঘটে। আহত হেলালউদ্দিন কুমুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে আব্দুল মালেকের লোকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, আব্দুল আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন ধারালো রামদা নিয়ে প্রকাশ্যে হেলালউদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় কুমুরিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আহতের স্বজনরা জানান, হামলার সঙ্গে জড়িত আব্দুল আলীসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

ক্যামেরায়:  কামরুজ্জামান রাসেল

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর