1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কুনিয়াপাচর তারগাছ খালের বর্তমান অবস্থা দেখার কেউ কি নেই গাজীপুর সিটি কর্পোরেশন নিরব-  পর্ব ২

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কুনিয়া এলাকার খালগুলো আজ দখল ও দূষণে পরিণত হয়েছে মৃত্যুকূপে। একসময় এই খালগুলো স্থানীয়দের কৃষি, মাছ ধরা ও বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম হলেও বর্তমানে সেগুলো ভরাট ও দখলের কারণে প্রায় অচল হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও বর্জ্য ফেলার কারণে আশপাশের এলাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার গাজীপুর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে খালের প্রাকৃতিক প্রবাহ হারিয়ে যাচ্ছে প্রতিদিনই।

গাজীপুর সিটি কর্পোরেশনকে নিরব ভূমিকায় অভিযুক্ত করে এলাকাবাসীর প্রশ্ন—“খাল রক্ষার দায়িত্ব কার?”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে খাল দখল উচ্ছেদ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, না হলে কুনিয়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে।

এসব বিষয় নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে তার অফিস কার্যালয়ে পাওয়া যায়নি, তাছাড়াও সিও সোহেল হাসান কে পাওয়া যায়নি,পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি সিও সোহেল হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর