1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী নিজাম আমেনার খুঁটির জোর কোথায়?

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

কেরানীগঞ্জ সংবাদদাতাঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোলামোড়া জিয়া নগর নূরানীগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ী নিজাম ও তার স্ত্রী আমেনার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনগণ। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা নামলেই এলাকায় শুরু হয় মাদকের লেনদেন ও আড্ডা, আর সেই কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এই দম্পতি।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম ও আমেনা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও অদৃশ্য শক্তির কারণে প্রশাসন নীরব রয়েছে। এলাকাবাসীর দাবি, এই দম্পতির রয়েছে উচ্চপর্যায়ের প্রভাবশালী ‘মন্ত্রণালয়-সংযোগ’। কোনো কিছু ঘটলেই তারা “মন্ত্রণালয়ে ফোন দেন” বলে স্থানীয়দের ভয়ভীতি দেখান, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দালাল কিছু জরিত আছে তাদের সাথে বলে জানা যায়। ফলে কেউ মুখ খুলতেও সাহস পায় না।

 

 

এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
আমরা বহুবার মাদকবিরোধী অভিযানের দাবি জানিয়েছি, কিন্তু কেউ কিছু করতে পারে না। আমেনা ও তার স্বামী নিজাম বলপ্রয়োগে সবাইকে ভয় দেখায়। এমন কোন অপকর্ম নাই না করেন তারা মেয়ে বিয়ে দেওয়া, জমির দালালী, মাদক বেচা কিনা, বাড়িতে মাদকের আসর বসান আমেনাও নিজাম প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়।”

 

 

এলাকাবাসীর আরও অভিযোগ, সন্ধ্যা নামলেই তাদের বাড়ি ও আশপাশে বসে মাদকের আখড়া। বিভিন্ন বয়সী তরুণ- যুবক সেখানে জড়ো হয়ে সেবন ও লেনদেনে অংশ নেয়। কেউ প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে হুমকি আসে মামলা কিংবা প্রশাসনিক ঝামেলার ভয় দেখিয়ে।স্থানীয় জনপ্রতিনিধিদেরও অনেকে জানিয়েছেন, প্রশাসনের ভয়ে অনেকেই বিষয়টি প্রকাশ্যে বলতে চান না। তবে তারা আশা প্রকাশ করেছেন, উর্ধ্বতন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে এবং এলাকার শান্তি ফিরিয়ে আনবে।

 

এ বিষয়ে নিজাম ও তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়, তাই তাদের বক্তব্যটি নেওয়া সম্ভব হয়নি।

 

এদিকে, সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে —“মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়তে হলে, এই ধরনের প্রভাবশালী মাদক ব্যবসায়ী ও তাদের রক্ষা কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”এলাকা বাসীর এখন একটাই প্রত্যাশা — প্রশাসনের দৃঢ় পদক্ষেপে নিজাম- আমেনা চক্রের মাদক সাম্রাজ্যের অবসান ঘটুক, ফিরুক তাদের নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাপন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর