1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে সবজির দাম নাগালের বাহিরে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

শেখ জসিম স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার স্থানীয় হাট-বাজারগুলোতে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হঠাৎ পণ্যের দাম আকাশছোঁয়া হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

 

​স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিকোচ্ছে ৪০০ টাকায়। এছাড়া প্রতি কেজি করল্লা ১০০ টাকা, পটোল ৭০ টাকা, ঢেঁড়স ও ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা এবং টমেটো ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি পেঁয়াজ, রসুন ও আলুর দামও নতুন করে বাড়তে শুরু করেছে। পিছিয়ে নেই মাছের বাজারও; সাধারণ মানের মাছ কিনতে হলেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

 

​বাজারে আসা ক্রেতারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, আয়ের চেয়ে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় সংসার চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে। সবকিছুর দামই প্রায় তাদের ক্ষমতার বাইরে চলে গেছে।​মূল্যবৃদ্ধির কারণ হিসেবে খুচরা কাঁচামাল ব্যবসায়ীরা জানান, বড় আড়ৎগুলোতে সিন্ডিকেটের কারসাজির কারণে দাম এভাবে বাড়ছে। পাইকারি আড়ৎগুলোতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি চালানো হলে কাঁচাবাজারের দাম কিছুটা কমে আসতে পারে বলে তারা মনে করেন।

 

​এ অবস্থায় অসৎ সিন্ডিকেট ভাঙতে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার জোর দাবি জানিয়েছেন সাধারণ জনগণ ও সচেতন মহল।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর