1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

গাজীপুরে শুটিং চলাকালীন এক যুবকের মৃত্যু

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 শফিক সাগর, বিশেষ প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পুবাইলে শুটিং চলাকালীন ইদ্রিস (৩৫) নামে এক স্টাফের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পূবাইলের ৪১ নং ওয়ার্ডের ভাদুন এলাকায় “পনির হাউস'” শুটিং স্পটে এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিসের বাড়ি মানিকগঞ্জ জেলায় হলেও তিনি তেজগাঁও সাত রাস্তায় বসবাস করতেন। 

জান্য যায়,দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও মিডিয়ায় কাজ করছিলেন তিনি। ঢাকার এস এম ব্রাইট মিডিয়া হাউসের তত্ত্বাবধানে পুবাইলের ৪১ নং ওয়ার্ডের ভাদুন এলাকায় ‘পনির হাউস’-এ শুটিংয়ের কাজ চলছিলো। ওই সময় ইদ্রিস লাইটম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বুধবার ভোরে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এস এম ব্রাইট মিডিয়া হাউসের মালিক হাসান বলেন, “শুটিং চলাকালে হঠাৎ ইদ্রিস অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।”

চিকিৎসক প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি।তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর