1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

গুজব ছড়াবেন না: হারুন কিসিঞ্জার-এর শারীরিক অবস্থা নিয়ে জরুরি বার্তা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পঠিত

“অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, কিছু অসাধু, বিবেকহীন এবং সস্তা ভিউ-লোভী মানুষ সোশ্যাল মিডিয়ায় আমার আব্বু হারুন কিসিঞ্জার-এর মৃত্যু নিয়ে নোংরা গুজব ছড়াচ্ছে। মানুষের অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করতে চায় এবং মিথ্যে সংবাদ প্রচার করে, তারা সমাজের আবর্জনা। আজ সোশ্যাল মিডিয়ার এই বিশৃঙ্খল অবস্থার জন্য এই ফালতু লোকগুলোই দায়ী।

 

প্রকৃত তথ্য:
আলহামদুলিল্লাহ, আমার আব্বু আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি আমাদের মাঝেই আছেন এবং সুস্থতার পথে রয়েছেন। যেখানে এই সময়ে সবার কাছে দোয়া কাম্য, সেখানে কিছু মানুষ কেবল কিছু লাইক-শেয়ারের জন্য এমন জঘন্য মিথ্যাচার করছে—এটি মেনে নেওয়া যায় না।

 

 

সতর্কবার্তা ও দাবি:
১. সাধারণ মানুষের প্রতি: দয়া করে এই ধরনের সস্তা এবং ভিত্তিহীন নিউজ পড়ে বিভ্রান্ত হবেন না। কোনো তথ্য যাচাই না করে শেয়ার করবেন না।
২. গুজব রটনাকারীদের প্রতি: আপনাদের এই নিচ মানসিকতা বন্ধ করুন। অসুস্থতা নিয়ে ব্যবসা করা কোনো মানুষের কাজ হতে পারে না।

৩. সরকারের প্রতি আবেদন: ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে যারা এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব ছড়ায়, তাদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।

 

সূত্র :- ওনার ছেলে রুবেল খন্দকার

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর