
নিজস্ব প্রতিনিধি :ভাটি বাংলার ধর্মীয় ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি রেখে পরলোকগমন করেছেন গোপদিঘি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও বর্তমান সভাপতি, গোপদিঘী ইমাম ও ওলামা পরিষদের সভাপতি এবং গোপদিঘী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লামা মাওলানা আইয়ুব আলী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গোপদিঘী ইমাম আইয়ুব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিসি বাংলা টিভি ও আজকের দুর্নীতি পরিবারের পক্ষ থেকে লায়ন মো হাবিবুর রহমান ভূইয়া।
ধর্মীয় শিক্ষা সমাজ সংস্কার ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তার অবদান ছিল অসামান্য। দীর্ঘ কয়েক দশক তিনি শিক্ষকতা, ইমামতি এবং ওলামা পরিষদের দায়িত্ব সামলিয়ে এলাকার মানুষকে পথপ্রদর্শন করেছেন। তার শিক্ষা, চরিত্র ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বহু প্রজন্ম তাকে প্রিয় মুখ ও গুরুজন হিসেবে শ্রদ্ধা করত।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে পুরো গোপদিঘী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার ছাত্র, অগণিত মুরিদ, ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে বলেন একজন প্রকৃত আলেমে দ্বীন সমাজসেবক ও ন্যায়ের প্রতীককে আমরা হারালাম।
মাওলানা আইয়ুব আলী সাহেব গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে উন্নতির নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি ইমাম ও ওলামা পরিষদের সভাপতি হিসেবে এলাকার ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা মানুষের কল্যাণে কাজ করা এবং ইসলামের সঠিক দিকনির্দেশনা তুলে ধরায় তিনি ছিলেন অগ্রণী।
তার ইন্তেকালে এলাকাসহ গোটা অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মসজিদ-মাদ্রাসা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করছে।
পরিবার, আত্নীয়-স্বজন ও হাজারো এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।