
গোপদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক বাচ্চুর ভাই, মরহুম চানমিয়া মেম্বরের পুত্র ও বিশিষ্ট সমাজসেবক, কিশোরগঞ্জের কৃতি সন্তান লায়ন মো হাবিবুর রহমানের মামা মোঃ পুজাহার ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
গতরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো: পুজহার ইন্তেকাল করায় শোকে স্তব্ধ হয়ে পড়েছেন সমাজসেবক লায়ন হাবিবুর রহমান।
তিনি তার মামা মো পুজহারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন —–এমন একটা সংবাদ শুনে ঘুম ভাঙবে আমি কল্পনাও করিনি।একটু খানি বয়সে মহান আল্লাহ তাকে নিয়ে গেলো!সবই মহান আল্লাহর ইচ্ছা।এই বয়সে খুবই ভালো ছেলে হিসেবে তাঁর সুখ্যাতি ছিল সবার মাঝে।
আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী মেহমান হিসেবে কবুল করে নেন। (আমিন)