1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

চট্টগ্রামে পুকুরে ডুবে একসঙ্গে ৩ বোনের মৃত্যু

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

 

চট্টগ্রাম থেকে মোর্শেদ :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা পারভীন হাবীবা (৭) এবং পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। নিহত সুমাইয়া ও জান্নাত আপন খালাতো বোন এবং নিহত হাবীবা সুমাইয়ার চাচাতো বোন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। মামা আর বোন গল্প করার সময় দুই খালাতো বোন স্থানীয় মসজিদ পুকুরে গোসল করতে নামে। পরে তাদের সঙ্গে যোগ দেয় শিশু হাবীবাও। গোসল করার একপর্যায়ে তাদের স্বজনরা ঘরে ফিরিয়ে আনলেও পরক্ষণে তারা আবারও সকলের অগোচরে পুকুরে নেমে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে দেখেন তিনজনই ডুবে ভেসে উঠেছে। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর