
নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের কৃতি সন্তান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূইয়া।
আজ এক বিবৃতিতে হাবিবুর রহমান ভূইয়া বলেন, “চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি নিরাপদ সড়ক আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দীর্ঘদিনের ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”
তিনি আরও বলেন, “কিশোরগঞ্জের কৃতি সন্তান ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে আত্মীয়স্বজন, সহকর্মী, ভক্তসহ দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি।”
হাবিবুর রহমান ভূইয়া বলেন, “মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এই দোয়া করি।”তিনি ইলিয়াস কাঞ্চনের পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা জানান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।