1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

চিলমারীতে “আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ” হোটেল মালিক আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে, কবির মিয়া (৪৫) নামে আবাসিক হোটেল মালিককে আটক করেছেন চিলমারী মডেল থানা পুলিশ। গতরাতে (শুক্রবার) ধর্ষণ মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নে “রমনা ফেরিঘাটের” বাঁধের মোড়ে একটি আবাসিক হোটেলে ঘটেছে বলে জানাগেছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, উলিপুর উপজেলার ঘুঘুমারীর চর এলাকার এক দম্পতি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে, রমনা ফেরিঘাটে এসে নৌকা না পেয়ে “আনার কলি” আবাসিক হোটেলে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীর স্বামী খাবার কিনতে বাহিরে যায়। তখন হোটেল মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী বিষয়টি তাকে জানান। পরদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছেন। পরে ভুক্তভোগীর স্বামী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, তার স্বামী ও শিশু সন্তানকে উদ্ধার করেন। এ ঘটনার পর থানায় মামলা দায়েরের করা হলে, গতরাতে অভিযুক্ত কবির মিয়াকে চিলমারী মডেল থানা পুলিশ আটক করেছেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট আবাসিক হোটেলটির বৈধ কোন অনুমোদন আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছেন। তাদের দাবি, হোটেলটি নিয়ে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠলেও সে গুলো তদন্তের অভাবে চাপায় পড়ে গেছে। বিষয়টির সুষ্ঠু ভাবে তদন্তের জন্য জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর