1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

চুনারুঘাটে মা ও ভাইয়ের শশুর-শ্যালকের হাতে ভাই খুন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান দীপুঃ চুনারুঘাট প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘরগাও গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে শফিক মিয়া (৩৭) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে স্থানীয়রা নুরুল হকের বাড়ির জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।

নিহত শফিক মিয়া ঘরগাও বিলপারের মৃত ছায়েদ আলীর ছেলে। তিনি ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয়। প্রায় সাত বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকের বড় ভাই রফিক মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ হলেও কোনো সমাধান সম্ভব হয়নি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মা জাহেরা খাতুনসহ পরিবারের একাংশ রফিক ও হাবিবের পাশে অবস্থান করছিল। অন্যদিকে শফিক ও তার কয়েকজন বোন আলাদা পক্ষ গঠন করেছিলেন। রোববার রাতে বোন মিনারার বাড়িতে দাওয়াত খাওয়ার পর শফিক বাড়ি ফেরার পথে খামারবাড়ি এলাকায় নুরুল হকের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। শফিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে হামলাকারীরা লাশ জমিতে ফেলে পালিয়ে যায়। নিহতের বোন মিনারা খাতুন অভিযোগ করেছেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রফিক মিয়ার শ্বশুর খালেক, শ্যালক জুনাইদসহ ১০-১২ জন এ হত্যাকাণ্ডে জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) আলামিন মীর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়রা সুষ্ঠু বিচারের দাবিতে একযোগে সহমত পোষণ করেছেন।

সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার বাহার বলেন, আমরা একাধিকবার সালিশ করেছি, কিন্তু শফিকের মায়ের কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি। তার হত্যার দায় তার মায়ের ওপরও আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর