1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

চুনারুঘাটে লকডাউনকে সামনে রেখে নাশকতা: আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

 

চুনারুঘাট, (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর ঢাকা লকডাউনকে সামনে রেখে নাশকতা ঠেকাতে বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এবং উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একাধিক টিম পৃথক অভিযানে নামে। উবাহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পৌর শহরের মধ্যবাজার এলাকায় হবিগঞ্জ সদর থানা ও চুনারুঘাট থানা পুলিশের যৌথ অভিযানে আবুল কালাম আজাদকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ আগামী ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয়ভাবে কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিলেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা যায়।

 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অপারেশন ক্লিনহার্ট অভিযানের আওতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর বা নাশকতার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতেই চলবে।” তিনি আরও বলেন, “এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা থাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। এর আগে অভিযানের প্রথম দিনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী এবং গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সালেক মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর