1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

চুনারুঘাটে সিলিকা বালু লুট : ৪ জনকে কারাদণ্ড

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ৭ জনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা ও চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন, সেনাবাহিনী ও পুলিশের একটি টীম।

 

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ বিপর্যয়ের কথা চিন্তা করে সরকার জেলার বিভিন্ন এলাকার সিলিকা বালু মহাল ইজারা দেননি। তারপরও দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র খনিজ সম্পদ সিলিকা বালু লুট করে আসছে। এরই প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। বুধবার ভোরে আরেক দফা অভিযানে সাতজনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সাতজনের মধ্যে দুইজনকে একবছর করে ও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অভিযানে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে খয়ের মিয়া তালুকদারকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. জসিম উদ্দিনকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, ইউনিয়নের মাঝিশাইল গ্রামের আব্দুল গণির ছেলে মো. আবু সায়েমকে (৪৭) এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই ইউনিয়নের হলদিউড়া গ্রামের মৃত ডেঙ্গু খানের ছেলে মো. আব্দুর রউফ খানকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়াও হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে মো. ফারুক মিয়া (৫৫), কাঁঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া (৪১), দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলী হায়দার (৫৮) এই তিনজনকে ৫০হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন– শুধু অবৈধভাবে বালু উত্তোলন নয়, অবৈধ সবকিছুর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর